শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২২-০৪-২০২৬ ইং
দর্শনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক শাহীন আলম। জানা গেছে, সারাদেশের মতো দর্শনা পৌরসভাতেও শুরু হয়েছে এ টিকাদান কার্যক্রম। ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১০ মে পর্যন্ত। এই সময়ে পৌর এলাকার ২৪টি নিয়মিত টিকাদান কেন্দ্র ও ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট প্রায় ৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। এসব শিশুর বয়স ছয় মাস থেকে পাঁচ বছরের কম। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার টিকাদান সুপারভাইজার মো. আব্দুল মজিদ, প্রধান সহকারী শাহ আলম, ভারপ্রাপ্ত কর এসেসর জাহিদুল ইসলাম, ট্রেড লাইসেন্স ইন্সপেক্টর মমিনুল ইসলাম এবং টিকা ক্যাম্প সুপারভাইজার মেহেদী হাসান তুহিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ