সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগর ও মহেশপুরে বিজিবির পৃথক অভিযান

বিপুল পরিমাণ মাদক উদ্ধার

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২৬ ইং
বিপুল পরিমাণ মাদক উদ্ধার

জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল রোববার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এই সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 


বিজিবি জানায়, গত শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৫/২-এস এলাকা থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের একটি আম বাগানে অভিযান চালানো হয়। এসময় হাবিলদার মো. মহসিন হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ২৭০ বোতল ভারতীয় ইস্কাফ ও উইন সেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। একই দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে একই বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬৫/৭-এস এলাকা থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মো. রাসেলের পুকুরপাড়ে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এতে হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে ১০৭ বোতল ভারতীয় ইস্কাফ ও উইন সেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।


এদিকে, গতকাল রোববার ভোর ৬টা ৩০ মিনিটে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭১/৫-এস এলাকা থেকে প্রায় ১০০ গজ অভ্যন্তরে ধোপাখালী গ্রামের আলিমের ভুট্টা ক্ষেতের পাশ থেকে হাবিলদার মো. আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৩ বোতল কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ উদ্ধার করা হয়।


এর আগে একই দিন রাত ১টা ২০ মিনিটে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ মেইন পিলার ৫১ এলাকা থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে কানাইডাঙ্গা গ্রামের একটি মেহগনি বাগানে নায়েব সুবেদার মো. আবু বক্করের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন