সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আজ থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান

জেলার ১ লাখ শিশু পাবে হামের টিকা
  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় আজ থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান

চুয়াডাঙ্গায় ১ লাখ ৩০৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ| চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়| সংবাদ সম্মেলনে বলা হয়, ২০ এপ্রিল থেকে পরবর্তী ৩ সপ্তাহ (সরকারি ছুটি ব্যতীত) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলাজুড়ে ৯৮০টি আউটরিচ সেন্টার, এবং ৮টি স্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে| টিকাদান কার্যক্রমে ৩৪১ জন কর্মী এবং ১ হাজার ৯৫৮ জন  স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন| পুরো কার্যক্রম তদারকি করবেন ১১৮ জন সুপারভাইজার|

সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে| এসময় বিশ্ব  স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ইমরান হাম-রুবেলা রোগের ভয়াবহতা ও টিকার গুরুত্ব তুলে ধরেন| সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. শামীমা ইয়াসমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক ¯^পন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর|



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন