রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাবার নিয়ে অসহায় সুরাইয়া বেগমের বাড়িতে হাজির বসুন্ধরা শুভসংঘ

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২৬ ইং
খাবার নিয়ে অসহায় সুরাইয়া বেগমের  বাড়িতে হাজির বসুন্ধরা শুভসংঘ

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের ষাটোর্ধ্ব সুরাইয়া বেগমের জীবন যেন দীর্ঘ এক সংগ্রামের নাম| স্বামী ও সন্তানকে হারিয়েছেন প্রায় ৩৫ বছর আগে| সেই শোকের ভার বয়ে আজও একা পথ চলছেন তিনি| একমাত্র কন্যা সংসারী হয়ে স্বামীর ঘরে থাকেন| ফলে নিজের বলতে এখন আর কেউ নেই সুরাইয়ার|

অসহায় এই বৃদ্ধা অন্যের জমিতে ছোট একটি ঝুপড়ি ঘরে বসবাস করেন| মাথা গোঁজার সেই ঠাঁইটুকুই তাঁর শেষ আশ্রয়| আয়-রোজগারের কোনো পথ নেই| প্রতিবেশীদের সহানুভূতি আর দয়ার ওপর নির্ভর করেই চলে তাঁর নিত্যদিনের জীবনযাপন| এরই মধ্যে বয়সের ভারের সঙ্গে যুক্ত হয়েছে নানা শারীরিক জটিলতা| অসুস্থতা তাঁকে আরও দুর্বল করে তুলেছে| কাজ করার শক্তি নেই, নিজের প্রয়োজন মেটানোর সামর্থ্যও নেই| দিন কাটে অন্যের সাহায্যের আশায়, কখনো না খেয়ে, কখনো সামান্য খাবারে|

এমন মানবেতর জীবনযাপনের খবর পেয়ে তাঁর পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখা| শনিবার সকালে সংগঠনের পক্ষ থেকে সুরাইয়া বেগমের হাতে তুলে দেওয়া হয়েছে এক মাসের খাদ্য সহায়তা| সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, জিরা, চিড়া, লবণ, আলু, পেঁয়াজ, মরিচ, সাবান, হুইল পাউডারসহ মোট ২৮ ধরনের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য|

খাদ্যসামগ্রী হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে সুরাইয়া বেগম বলেন, আমি অনেক কষ্টে দিন কাটাই| কেউ খোঁজ নেয় না| আজ এত কিছু পেয়ে খুব ভালো লাগছে| আল্লাহ বসুন্ধরা শুভসংঘের সবাইকে ভালো রাখুক|

এসময় বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ˆনতিক দায়িত্ব| সুরাইয়া বেগমের মতো অসহায় মানুষদের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে|

সংগঠনের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় বলেন, মানবিক মূল্যবোধ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি| শুধু তাই নয় এর আগে জেলার ৬০ জন নারীকে আত্মনির্ভরশীল করে তুলতে ৬০টি সেলাই মেশিন বিতরণ করা হয়, বিনামূল্যে প্রশিক্ষণও দেওয়া হয়| এছাড়া সামাজিক কর্মকাণ্ড দাবি দাওয়ার ব্যাপারে সবসময় সোচ্চার রয়েছে বসুন্ধরা শুভসংঘ|

খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের চুয়াডাঙ্গা জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জিসান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দপ্তর সম্পাদক শেখ লিটন, বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার নাফিস আহমেদ প্রমুখ|




কমেন্ট বক্স
notebook

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী