মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে| এর প্রভাব পড়েছে গ্রামাঞ্চলেও| তেল সংগ্রহ করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কৃষকসহ সাধারণ মানুষকে| এতে ব্যাহত হচ্ছে কৃষিসহ ˆদনন্দিন কাজকর্ম|
গতকাল শনিবার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোসপুর এলাকার অংগন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পুরুষদের পাশাপাশি নারীদেরও দীর্ঘ লাইন| ডিজেল কার্ড ও তেলের বোতল হাতে নিয়ে সকাল থেকেই অপেক্ষা করছেন তারা|
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের পুরুষ সদস্যদের কাজের চাপ কমাতে নারীরাই এখন পাম্পে লাইনে দাঁড়াচ্ছেন|
আকলিমা খাতুন নামে এক নারী জানান, আমার ¯^ামী তেল নিতে আসলে সারাদিন পাম্পেই সময় চলে যায়| এতে জমির কাজ ব্যাহত হয়| তাই তাকে মাঠে পাঠিয়ে আমি নিজেই লাইনে দাঁড়িয়েছি|
আসমা খাতুন বলেন, আমাদের পাওয়ারট্রলি আছে| পুরুষরা তেল নিতে এলে সেদিন আর গাড়ি চলে না, আয়-রোজগার বন্ধ থাকে| তাই আমি নিজেই তেল নিতে এসেছি|
সন্ধ্যা রানী নামে আরেক নারী বলেন, আমার বাড়ির একজন অসুস্থ| এই গরমে লাইনে দাঁড়ালে তার অবস্থা খারাপ হবে| তাই আমি এসেছি|
ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল হান্নান জানান, অন্যান্য দিনের তুলনায় পেট্রোলের চাপ কিছুটা কম থাকলেও ডিজেলের জন্য দীর্ঘ লাইন রয়েছে| তিনি আরও বলেন, পুরুষদের পাশাপাশি নারীরাও লাইনে দাঁড়াচ্ছেন| পাঁচজন পুরুষকে তেল দেওয়ার পর একজন নারীকে তেল দেওয়া হচ্ছে|
উপজেলার অন্যান্য পাম্পগুলোতেও একই চিত্র দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন|
প্রতিবেদক উথলী