সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাড়াগোদায় যুবকের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২৬ ইং
খাড়াগোদায় যুবকের আত্মহত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা গ্রামে টিটোন হোসেন (২৮) নামের এক সন্তানের জনক আত্মহত্যা করেছেন| গতকাল শনিবার সকাল ১০টার দিকে একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়| টিটোন হোসেন খাড়াগোদা গ্রামের মৃত ওহির মন্ডলের ছেলে| 

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গত শুক্রবার তিনি নিখোঁজ হন| পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি| গতকাল শনিবার সকালে প্রতিবেশী সোহাগ হোসেন মাঠে ঘাস কাটতে যাওয়ার পথে পাশের ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের একটি মেহগনি বাগানে টিটোনের মরদেহ দেখতে পান| পরে তিনি দ্রুত পরিবারের সদস্যদের খবর দেন| খবর পেয়ে স্থানীয় বংকিরা পুলিশ ক্যাম্পের এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন| পরে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন|

প্রতিবেশী সোহাগ হোসেন বলেন, আমি ঘাস কাটতে মাঠে যাবার পথে হঠাৎ তাকে পড়ে থাকতে দেখি| পরে তার পরিবারের লোকজনকে খবর দিই|

পরিবারের দাবি, টিটোন হোসেন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন| তবে এমন চরম সিদ্ধান্ত নেবেন, তা কেউ ভাবেননি| তিনি এক কন্যা সন্তানের জনক|

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে|




কমেন্ট বক্স
notebook

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী