সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপিতে গোল্ডকাপ টুর্নামেন্ট

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০২৬ ইং
গড়াইটুপিতে গোল্ডকাপ টুর্নামেন্ট

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিনে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ টুর্নামেন্ট জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা শেষে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এদিন তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে (বালিকা) ১-০ গোলে হারায়। আর গোষ্ঠবিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় পুষ্মকানন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে (বালক) ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়।  ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিলেন পুষ্পকানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসির আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী