সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

  • আপলোড তারিখঃ ১১-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

চুয়াডাঙ্গায় Volunteer Fiesta 2026  আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে দিনব্যাপী জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে এই আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় পরিচিতি পর্ব, যেখানে জেলার বিভিন্ন প্রান্তে সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের কার্যক্রম, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। এই পর্বটি অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক পরিচয়, যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন ধরনের গেইমস ও ইন্টারঅ্যাকটিভ এক্টিভিটি, যা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এবং দলগত কাজের মনোভাব জাগিয়ে তোলে। পাশাপাশি আয়োজিত হয় আকর্ষণীয় ট্রেজার হান্ট, যেখানে অংশগ্রহণকারীরা বুদ্ধিমত্তা ও দলগত সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন ধাপ অতিক্রম করে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে। পুরো কার্যক্রম জুড়ে ছিল প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ।


এছাড়াও অনুষ্ঠানে ছিল র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ পর্ব, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। দিন শেষে আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল জেলার বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান। এই সম্মাননা তাদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।


উল্লেখ্য, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৮০ জন স্বেচ্ছাসেবীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। আয়োজকরা জানান, ‘ÔVolunteer Fiesta 2026Õ ’ এর মূল উদ্দেশ্য ছিল জেলার স্বেচ্ছাসেবীদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা সৃষ্টি করা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে বলে তারা জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী