দর্শনাকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় দর্শনা থানার সর্বস্তরের জনগণের আয়োজনে দর্শনা কেরুজ ফুটবল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দর্শনা সাবেক মেয়র মহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নুরুল আমিন মিরাজ। সভায় ৬টি ইউনিয়ন ও দর্শনা পৌরসভাকে নিয়ে এ উপজেলা বাস্তবায়নে দীর্ঘদিন দাবি করে আসছে এলাকাবাসী।
সভায় বক্তারা বলেন, দর্শনা কেরুজ, দর্শনা কাস্টমস্ ও রেলওয়ে বন্দর থেকে প্রায় ২৫০ কোটির বেশি রাজস্ব প্রদান করা হয়। অথচ দর্শনায় স্বাধীনতার পর আজ অবদি কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। ফলে বর্তমান সরকারের কাছে এলাকাবাসীর দাবি জরুরী ভিত্তিতে উপজেলা বাস্তবায়ন।
সভায় বক্তব্য দেন বেগমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী, অ্যাভোকেট কমরেড শহিদুল ইসলাম, দর্শনা অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, বিএনপি নেতা প্রভাষক মশিউর রহমান, দর্শনা সিডিএলের পরিচালক আবু সুফিয়ান, দর্শনা পৌর ইমাম কমিটির সভাপতি মাওলানা নুরুল ইসলাম, আব্দুল্লা আল মামুন রিংকু, জাহাঙ্গীর আলম লুল্লু, দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, কেরু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম, দর্শনা সরকারি কলেজের ছাত্র সংসদের জিএস এনামুল হক শাহ মুকুল, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল মোল্লা, সাবেক প্যানেল মেয়র শরিফ উদ্দিন, ভালোবাসার বন্ধনের সভাপতি আরিফ তরফদার, সাবেক ছাত্রদলের পৌর সভাপতি ইকবাল হোসেন, নাজিম উদ্দিন ও দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক রিফাত রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন রাশেদ মল্লিক।
সমীকরণ প্রতিবেদন