মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ চুয়াডাঙ্গায় আসছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

উদ্বোধন করবেন আলমডাঙ্গার খাল খনন কাজ
  • আপলোড তারিখঃ ১১-০৪-২০২৬ ইং
আজ চুয়াডাঙ্গায় আসছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ থেকে ঘোলদাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ ভাটই খালের পুনঃখনন কাজ শুরু হচ্ছে আজ। আজ শনিবার পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ খালটি খননকাজের উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় পানিসম্পদ মন্ত্রী সড়ক পথে ঢাকা থেকে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এসে পৌঁছাবেন। এরপর বেলা একটায় আলমডাঙ্গার ডি-১৫ এন খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিবেন। উদ্বোধন শেষে তিনি মেহেরপুরে জিয়া খাল খনন কাজের উদ্বোধনের উদ্দেশ্যে মেহেরপুরে যাত্রা করবেন।
এদিকে, আলমডাঙ্গা ডামোশ থেকে ঘোলদাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ খালটি খনন কাজ উদ্বোধন উপলক্ষে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। গতকাল শুক্রবার তাঁরা সার্বিক প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন। এদিকে, বহু বছর ধরে অবহেলা, দখল ও ভরাটের কারণে প্রায় বিলীন হয়ে যাওয়া খালটি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা