সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৬১৩তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন আব্বাসউদ্দীন, মরিয়ম সুলতানা ভুবন, আনছার আলী, মো. সাহেদ আলী, মর্জিনা খাতুন, কাজল মল্লিক, হুমায়ুন কবীর, ফুয়াদ আল মুকতাদির, জি এম জোয়ার্দার, আবু নাসিফ খলিল, হারুন অর রশিদ, গোলাম কবীর মুকুল ও হাবিবুর রহমান বাবু। প্রবন্ধ পাঠ করেন মো. শহিদুল ইসলাম। চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি করেন সরদার আলী হোসেন ও অ্যাডভোকেট বজলুর রহমান।


স্ব রচিত লেখার ওপর আলোচনা করেন ড. মুন্সি আবু সাইফ, ইকবাল আতাহার তাজ ও আবু নাসিফ খলিল। এছাড়াও আসরে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ সেলিম, কাজল মাহমুদ, হোসেন জাকির, শেখ পিণ্টু ও রাবিয়া খাতুন রাবু। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৬১৩তম পর্বের সমাপ্তির পর দিনব্যাপী পহেলা বৈশাখ উদ্যাপন সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে পরিষদের সকল সদস্য, কবি সাহিত্যিক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী