সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ডিজেল কার্ড বিতরণ শুরু

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় ডিজেল কার্ড বিতরণ শুরু

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় ডিজেল কার্ড বিতরণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কার্যক্রম চলতে থাকে। ডিজেল কার্ড সংগ্রহের জন্য ভোর থেকেই হাজার-হাজার কৃষক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেনের নির্দেশনায় এবং আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আ.ন.ম. মোর্শেদ বিল্লাহ ও ইসমত আরা সুলতানা বকুল সরাসরি কৃষকদের হাতে ডিজেল কার্ড তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তপন কুমার, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী