সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

বেল বন্ডে ২০ টাকার স্টিকার লাগানোর সিদ্ধান্ত
  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেল বন্ডে ২০ টাকার স্টিকার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সারোয়ার বাবুর সভাপতিত্বে সভা সমিতির সেক্রেটারি খন্দকার অহিদুল আলম মানি সঞ্চালনা করেন। সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম।


সভায় সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন, এস এম রফিউর রহমান, সেলিম উদ্দিন খান, এস.এম আসাদুজ্জামান গণি  সালাম, আব্দুস সামাদ, শহিদুল হক (২), সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আসম আব্দুর রউফ, মইন উদ্দিন মইনুল, নাজমুল হাসান লাভলু, আবু তালেব বিশ্বাস, মোসলেম উদ্দিন (২), মো. আসাদুজ্জামান, তসলিম উদ্দিন ফিরোজ ও মোকলেছুর রহমান প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।


সভায় বারের সভাপতি মারুফ সারোয়ার বাবু বলেন, বেল বন্ডে ২০ টাকা মূল্যের স্টিকার লাগানো হবে। ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেফিটে ওকালতানামা কত টাকা হবে, সেটি পরে ঠিক করা হবে। ক্যান্টিন, কম্পিউটার দোকান ও টিনশেড নির্মাণ বারের অর্থে হবে না। প্রতিযোগিতার মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে। কোনো লোকের নাম মনোনীত করে নাম দেওয়া হবে না। বার ভবন ও চিফ জুডিসিয়াল আদালত ভবন নির্মাণের বিষয়ে আগামী মে মাসে সিনিয়র আইনজীবী সেলিম উদ্দিন খান ও আব্দুস সামাদকে সাথে নিয়ে মন্ত্রণালয়ে যাবো। আইনজীবী আব্দুর রহমানকে সদস্য করা হয়েছে, সেটি নিয়ে কথা হয়েছে। সেটি আগামী সভায় দেখা হবে।


নিয়মিত ও অনিয়মিত সদস্যের বিষয়ে আপনারা গোপনে নাম জমা দেবেন এবং আমরা নির্বাহী কমিটি আলোচনা করে সাধারণ সভায় উপস্থাপন করবো। সদস্য পদ হারানো কাজী শামসুল হক জুয়েলের বিষয়ে সদস্য পদ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আইনজীবী জাভেদ ইকবালকে এখনই সদস্য পদ দেওয়া হবে না। যদি জাভেদ ইকবাল বারে এসে আগামী ৬ মাস উপস্থিতির কার্যক্রম সন্তোষজনক দেখাতে পারেন, তাহলে আগামীতে বিবেচনা করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী