সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সেমিনার ও কৃষি উপকরণ বিতরণ

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২৬ ইং
আলমডাঙ্গায় সেমিনার ও কৃষি উপকরণ বিতরণ

আলমডাঙ্গা উপজেলায় কৃষকদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) কংগ্রেস সেমিনার ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষিতে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি, উন্নত জাত সম্প্রসারণ, কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি তথ্য ও প্রযুক্তি পৌঁছে দেওয়া এই কংগ্রেসের মূল লক্ষ্য। কংগ্রেসে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কৃষির উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অফিসের অতিরিক্ত উপ-পরিচালক কৃষ্ণ রায়, কুষ্টিয়া অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহান আল মাহমুদ এবং জেলা মনিটরিং অফিসার হাসান আলী। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা একেএম হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা নবাব আলী উপস্থিত ছিলেন।


স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম এবং মাশরুম উদ্যোক্তা জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী