সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার কেরু উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশে এমডি রাব্বিক হাসান

শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হতে হবে
  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২৬ ইং
দর্শনার কেরু উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশে এমডি রাব্বিক হাসান

দর্শনা কেরু উচ্চবিদ্যালয়ের মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কেরু উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেরু অ্যান্ড কোম্পানির সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাব্বিক হাসান।


তিনি বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের ওপর সচেতন হন, তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেই সাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজখবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দুর্বল, তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশীলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এ জন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর এ ধরনের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার, মহাব্যবস্থাপক (প্রশাসন) এডিএম মির্জা গালিব, অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মমিনুল ইসলাম, আফরোজা নাজনীন, ইঞ্জিনিয়ার তুহিন, নাইম ইসলাম প্রমুখ। অভিভাবক সমাবেশ পরিচালনা করেন রাসেল আহম্মেদ ও ফারাহ জেসমিন আফরোজ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী