সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় জমি নিয়ে বিরোধে চাচাকে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০২৬ ইং
দামুড়হুদায় জমি নিয়ে বিরোধে চাচাকে কুপিয়ে জখম

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাঝেরপাড়ায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তারই ভাইপোর বিরুদ্ধে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত জগন্নাথ বসু (৫৭) একই এলাকার মৃত দূর্গা চরন বসুর ছেলে। এ ঘটনায় তিনি বাদী হয়ে তার ভাই বিশ্বনাথ বসু, দুই ভাইপোসহ নামীয় ৪ জন এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।


এজাহার সূত্রে জানা যায়, জগন্নাথ বসু ও তার ভাই বিশ্বনাথ বসুর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় সোমবার সকালে জগন্নাথ বসু বাড়ির পেছনের জমিতে ইটের প্রাচীর নির্মাণ করছিলেন। এ সময় আসামিরা ধারালো দা, লোহার শাবল ও বাঁশের লাঠি নিয়ে সংঘবদ্ধভাবে সেখানে উপস্থিত হয়। অভিযোগ করা হয়, বিশ্বনাথ বসুর নির্দেশে তীর্থ বসু দা দিয়ে জগন্নাথ বসুর মাথায় কোপ দেন, এতে তিনি গুরুতর আহত হন। পরে অন্য আসামিরা শাবল ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে।


এসময় জগন্নাথ বসুর স্ত্রী স্মৃতি বসু (৩৬) স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয় এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এছাড়া আসামিরা জগন্নাথ বসুর কাছে থাকা নগদ ৩৮ হাজার টাকা ও তার স্ত্রীর গলায় থাকা প্রায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। এজাহারে আরও উল্লেখ করা হয়, প্রধান অভিযুক্ত তীর্থ বসু এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত এবং ঘটনাস্থলের আশপাশে মাদকের আস্তানা গড়ে তুলেছে। পূর্বে উভয় পক্ষের সম্মতিতে জমি পরিমাপ করা হলেও বিরোধের সমাধান হয়নি।


ঘটনার পর স্থানীয়রা আহত জগন্নাথ বসুকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী