মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় তিন মাদকসেবী ও বিক্রেতা গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৩-০৪-২০২৬ ইং
আলমডাঙ্গায় তিন মাদকসেবী ও বিক্রেতা গ্রেপ্তার

আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিনজন মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে আলমডাঙ্গার বি টিম মাঠ সংলগ্ন রেললাইনের ওপর থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করে অধিদপ্তরের একটি দল। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শাহজালাল সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- নওদা বন্ডবিল গ্রামের অহিদুল ইসলামের ছেলে শাহিন আলী (২৭)। তার কাছে ৭০ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়। বেলগাছি গ্রামের আনসার আলীর মালিথার ছেলে হারুন আলী (৪০)। তার কাছে ৩০ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়। এবং গোবিন্দপুর গ্রামের আমির আলির ছেলে মহিউদ্দিন (৪২)। তার কাছে ১৪ পিস অ্যাম্পুল উদ্ধার করা হয়। পরে তাদের চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা