সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় তেল নিতে এসে কৃষক রক্তাক্ত জখম

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০২৬ ইং
দামুড়হুদায় তেল নিতে এসে কৃষক রক্তাক্ত জখম

দামুড়হুদা উপজেলা সদরের দামুড়হুদা ফিলিং স্টেশনে জ্বালানি তেল কিনতে গিয়ে পাম্প কর্মচারীর সঙ্গে ভুল বোঝাবুঝির ঘটনায় তেল সরবরাহের নজেলের আঘাতে নস্কর আলী (৬৫) নামের এক কৃষক রক্তাক্ত জখম হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত নস্কর আলী উপজেলা সদরের দশমীপাড়ার মৃত মুলুক চাঁন্দ দফাদারের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, নস্কর আলী ডিজেল তেল নেওয়ার জন্য পাম্পে আসেন। এসময় তিনি পাম্পের কর্মচারী জাহিদুল ইসলামকে অনুরোধ করে বলেন, তার মাঠে স্যালো মেশিন চলছে, তাই দ্রুত ৫০০ টাকার তেল দেওয়ার জন্য। এসময় কর্মচারী তাকে সিরিয়ালে দাঁড়াতে বলেন। পরে নস্কর আলী নিজেই তেল সাপ্লাই নজেল নিয়ে ড্রামের মুখে নিতে গেলে হাত ফসকে নজেলটি তার মাথায় লাগে। এতে তার মাথা কেটে গিয়ে রক্তাক্ত জখম হয়।


ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে বেলা দুইটার দিকে পাম্প মালিকসহ উভয় পক্ষ দামুড়হুদা মডেল থানায় বসে বিষয়টি মীমাংসা করেন। এ বিষয়ে ফিলিং স্টেশনের মালিক শাহজান আলী বলেন, এটি কোনো মারামারির ঘটনা নয়। অতিরিক্ত ভিড়ের কারণে ধাক্কাধাক্কির এক পর্যায়ে তেল দেওয়ার নজেলে লেগে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবা উদ্দীন জানান, উভয় পক্ষ একই এলাকার হওয়ায় থানায় বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী