মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০২৬ ইং
আলমডাঙ্গায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

আলমডাঙ্গা উপজেলায় জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি তার বক্তব্যে বলেন, আমরা চেয়েছিলাম এ দেশে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সরকার গঠন করতে পারিনি। তবুও আমরা সবাই মিলে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই।


তিনি আরও বলেন, আল্লাহর রাসূল (সা.) ও সাহাবাদের ত্যাগ ও কোরবানির ইতিহাস আমাদের সামনে রয়েছে। মানুষের মুক্তির জন্য আমাদের কাজ করতে হবে। আমরা চাই এ দেশ একটি নিরাপদ ও বাসযোগ্য রাষ্ট্রে পরিণত হোক। প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহির সম্মুখীন হবে। যদি আমরা জনগণের পাশে থেকে তাদের সহযোগিতা করি, তাহলে জনগণ আমাদের ভোট দেবে।


সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা আইন-আদালত সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী