শনিবার, ২৮ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার সাদেক আলী মল্লিকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।


অভিযানে এসআই আশরাফুল ইসলাম, এএসআই রমেন কুমার সরকার, এএসআই রজিবুল হক ও এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল কেদারগঞ্জ নতুনপাড়া এলাকার বাসিন্দা ফারুক হোসেনকে (৪০) তার বসতঘরের সামনে থেকে আটক করে। পরে তার কাছ থেকে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে জেলা কৃষক দলের সংবাদ সম্মেলনে বিএনপির দাবি