মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সংযোগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সংযোগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সংযোগ ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ, চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার এ উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে মোট ছয়টি গাছ রোপণ করা হয়, যার মধ্যে তিনটি ফলজ ও তিনটি ফুলের গাছ ছিল। বৃক্ষরোপণ শেষে আয়োজন করা হয় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে শাখার নতুন ও পুরাতন সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


অনুষ্ঠানে মাসুদ মৃধার সঞ্চালনায় অতিথির বক্তব্যে সংযোগ ভলান্টিয়ার্স চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক কমিউনিকেশন কো-অর্ডিনেটর সাইফুল্লাহ সাদিক সৌরভ বলেন, ‘সংযোগ ফাউন্ডেশন করোনাকালীন সময় হতে ফ্রি অক্সিজেন সেবাসহ মানবিক কাজে অসামান্য অবদান রেখে চলেছে। এছাড়াও স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে অস্বচ্ছল পরিবারকে সুন্দরভাবে জীবন পরিচালনায় সাহায্য করছে। সংযোগের প্রতি রইলো আন্তরিক শুভকামনা।’
এছাড়া সংযোগ ভলান্টিয়ার্স ন্যাশনাল টিমের টেকনিক্যাল কো-অর্ডিনেটর সদস্য মুশফিকুর রহমান বলেন, ‘সংযোগ সবসময় ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে থাকে। সংযোগের নানাবিধ প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আশার আলো দেখছে। প্রান্তিক পর্যায়ে সংযোগ কাজ করে যাচ্ছে। সবার কাছে দোয়াপ্রার্থী।’


অনুষ্ঠানে সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ চুয়াডাঙ্গা শাখার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহাবুব ইসলাম আকাশ, সিয়াম আলী, নুসরাত জাহান রোজা, নিতু ইসলাম, নওরিন মাসুম রিমি, আহমেদ ফায়েক, মাসুদ মৃধা, মেজবাউর রহমান, মাহিন বিল্লাহ, হামিদ উদ্দীন, জাহিদ নাভেদ, মারুফ হক, ইবনে ইউসুফ আল সাফিনসহ আরও অনেকে। এসময় দোয়া পরিচালনা করেন জাহেদ নাভেদ।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা