শনিবার, ২৮ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গণহত্যা দিবসে আলমডাঙ্গায় শহিদদের প্রতি শ্রদ্ধা

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০২৬ ইং
গণহত্যা দিবসে আলমডাঙ্গায় শহিদদের প্রতি শ্রদ্ধা

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বধ্যভূমিতে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানীয় বধ্যভূমিতে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ (ওসি) পান্না আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা সাজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা নবাব আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, পল্লী উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন ও আনছার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের নেতৃত্বে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও পান্না আক্তার। এতে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দেন। আলোচনা সভায় ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


সভায় ইউএনও পান্না আক্তার বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালির স্বাধীনতা সংগ্রামের এক মর্মন্তুদ অধ্যায়। এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আলমডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে জেলা কৃষক দলের সংবাদ সম্মেলনে বিএনপির দাবি