শনিবার, ২৮ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি

আমির হারুন ও সেক্রেটারী হাসিবুল
  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় জীবননগর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান।


তিনি আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র নতুন কমিটির আমির ও সেক্রেটারির নাম ঘোষণা করেছেন। পূর্ণাঙ্গ কমিটিতে পূর্বের কমিটির সকল সদস্য বহাল থাকবেন। নবনির্বাচিত কমিটিতে আমির নির্বাচিত হয়েছেন হারুন অর-রশিদ ও সেক্রেটারি মোল্লা হাসিবুল হোসেন শান্ত। এদিকে, নতুন ইউনিয়ন আমির ও সেক্রেটারিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, চুয়াডাঙ্গা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোহা. রফিকুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমির হাজী আব্দুর রহমান মাস্টার, সাবেক সেক্রেটারি হযরত মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে জেলা কৃষক দলের সংবাদ সম্মেলনে বিএনপির দাবি