মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টা ৫৫ মিনিটে এই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। ম্যারাথন প্রতিযোগিতাটি চুয়াডাঙ্গার শেষ সীমানা কুলপালা এলাকা থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় নির্ধারিত গন্তব্যে ৪১ মিনিটে পৌঁছে প্রথম স্থান অর্জন করেন আব্দুর রহিম। ৪২ মিনিটে পৌঁছে দ্বিতীয় স্থান অধিকার করেন সজল। ৪৫ মিনিটে গন্তব্যে পৌঁছে তৃতীয় হন মো. আলামিন শেখ। ৪৬ মিনিটে পৌঁছে চতুর্থ হন সবুজ আলী এবং একই সময়ে ৪৬ মিনিটে গন্তব্যে পৌঁছে পঞ্চম হন সাইফুল ইসলাম। আয়োজকরা জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তরুণ সমাজকে ক্রীড়ামুখী ও সুস্থ জীবনের প্রতি উৎসাহিত করতেই এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক