বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০২৬ ইং
জীবননগরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

জীবননগরে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল ইসলাম রাসেল এতে সভাপতিত্ব করেন।


সভায় বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দীন দলু, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, পিআইও মুশফিকুর রহমান প্রমুখ।


বক্তারা বলেন, ২৫ মার্চ আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক দিন। শহিদদের ত্যাগ এবং সাহস আমাদের জন্য চিরস্মরণীয়। গণহত্যার এই স্মৃতিকে ধরে রাখা আমাদের সকলের কর্তব্য। এটি শুধুমাত্র অতীতকে স্মরণ করা নয়, বরং একটি ন্যায়পরায়ণ ও শক্তিশালী সমাজ গঠনের প্রতিশ্রুতিও বয়ে আনে। বক্তারা ২৫ মার্চের ভয়াল কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো বর্বরোচিত গণহত্যার ইতিহাস তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নানা কর্মসূচি