বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শহিদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভায় শরীফুজ্জামান শরীফ

নতুন প্রজন্মের কাছে ইতিহাসের নির্মম সত্য তুলে ধরার আহ্বান
  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় শহিদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভায় শরীফুজ্জামান শরীফ

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় শহিদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন, পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ কর্মসূচি পালন করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। প্রথমে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহিদ বেদীতে মোমবাতি প্রজ্বলন করেন। এরপর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় শরীফুজ্জামান শরীফ বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। সেই রাতে নিরস্ত্র বাঙালির ওপর চালানো হয় নৃশংস গণহত্যা, যা আজও আমাদের হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করে। তিনি বলেন, শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে হলে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে ইতিহাসের এই নির্মম সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণহত্যার সঠিক ইতিহাস সংরক্ষণ ও আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে সচেতন ও সোচ্চার থাকতে হবে।


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দীন, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌঁর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা জাসাস-এর সভাপতি সহিদুল হক বিশ্বাস,   জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মানি খন্দকার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা,  জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন প্রমুখ।


এদিকে, চুয়াডাঙ্গা জেলা সাংস্কৃতিক ফোরাম, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, জাসাস, উদীচী, সংলাপ গোষ্ঠী, জেলা শিল্পী কল্যাণ পরিষদ ও আবৃত্তি পরিষদের আয়োজনে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পন, মোমবাতি প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন, উদীচীর সভাপতি হাবিবী জহির রায়হান, কাজল মাহমুদ, আব্দুল মোমিন টিপু, আদিল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তি পরিষদের পরিচালক মনোয়ারা খুশি।



কমেন্ট বক্স
notebook

স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নানা কর্মসূচি