বুধবার, ২৫ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে উদ্যোক্তা মেলার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২৬ ইং
জীবননগরে উদ্যোক্তা মেলার উদ্বোধন

জীবননগর উপজেলায় ঈদ আনন্দকে ঘিরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় উদ্যোক্তা ক্লাবের আয়োজনে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাকি বিল্লাহ, জীবননগর প্রেসক্লাবের সভাপতি (একাংশ) এম. আর. বাবু। মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নকশি ফোড়নের উদ্যোক্তা নুরচাদ জাহান নিপা, সুই সুতার পরশের নাইচ জামান ইভন, বর্ণবাজারের ফারহান লাবিব, আলোর দিগন্তের উদ্যোক্তা সাম্মী খাতুন, পিউরলি কাস্টের উদ্যোক্তা মিসকাত তাবাসসুম, আফরিনার উদ্যোক্তা আফরিনা, বুখারী ফ্যাশন হাউজের শরীফা খাতুন, পাটোয়ারী অর্গানিক এগ্রো ফার্মের রাজু পাটোয়ারী, ফ্রেশ কেক বাই পুষ্পের উদ্যোক্তা মোছা. কাজল, হোয়াইট গার্ডেনের উদ্যোক্তা কাউসার মৃধা, ফুডি ম্যামের উদ্যোক্তা মৌসুমী শ্রাবণী এবং কামাল ই-কমার্সের উদ্যোক্তা মালিক কামাল।


অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ সৃষ্টি করে, পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করে। তারা আরও বলেন, ঈদকে সামনে রেখে এই মেলা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্যোক্তারা বলেন, এমন মেলার মাধ্যমে তারা নিজেদের তৈরি ও সংগ্রহ করা পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে বিক্রির সুযোগ যেমন বাড়ছে, তেমনি স্থানীয় নারী ও তরুণ উদ্যোক্তাদের সামনে এগিয়ে যাওয়ার পথও প্রসারিত হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস