মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য উৎসব

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২৬ ইং
কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য উৎসব

‘শতবর্ষ উদযাপনে এসো মিলি হৃদয়ের টাইেষ্ফ- এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী দামুড়হুদার কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়েরুশতবর্ষ পূর্তি অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এই ঐতিহাসিক মাইলফলক উদযাপন করা হয়। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ ২০২৬ সালে শততম বছরে পদার্পণ করে। শতবর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক এবং আর্থ মুভিং সলিউশন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মজিবুল হক বলেন, এক শতাব্দী ধরে এই প্রতিষ্ঠান জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দিয়েছেন।


    এদিন শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বিদ্যালয় মাঠে স্থাপিত ফটোবুথসহ দল বেঁধে ছবি তোলেন, তোলেন সেলফি, ঘনিষ্ঠ বন্ধুকে কাছে পেয়ে বয়স ভুলে কেউ কেউ আবার আবেগে বুকে জড়িয়ে ধরেন। কেউ কেউ বলে ওঠেন, ‘বন্ধু, কী খবর বল, কত দিন দেখা হয়নি।’


শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে এলাকায় একাধিক তোরণ নির্মাণ, বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেল, জায়ান্ট স্ক্রিন স্থাপন এবং ‘শতসূর্য স্মারক’ নামে স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। ২ হাজারের বেশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এতে অংশ নেন। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। কৃতী তিন শিক্ষার্থী এবং প্রয়াত চার গুণীজনকে জানানো হয় সম্মাননা। দুপুর ১২টায় জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ১০০টি বেলুন উড়িয়ে এবং শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উদ্বোধনের পর শতবর্ষ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ১৯৮৮ সালের এসএসসি পরীক্ষার্থী কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ওয়ালিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান মঞ্চের মূল আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আজ গৌরবময় ঐতিহাসিক দিন। আজকের দিনে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, ভবিষ্যতে কে কোন পেশায় যাবে, সেটা বড় কথা নয়। সবার আগে ভালো মানুষ হতে হবে। নৈতিক মূল্যবোধ শিখতে হবে।’


উদ্‌যাপন কমিটির সদস্যসচিব প্রাক্তন ছাত্র পাবনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক খন্দকার মেহেদী ইবনে মোস্তফা স্বাগত বক্তব্য দেন। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের পক্ষে অনুষ্ঠানে আসেন দামুড়হুদার সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের পক্ষে অনুষ্ঠানে এসে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মিনহাজুল ইসলাম বক্তব্য দেন।
সালেকীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বিশ্বাস, প্রকৌশলী গোলাম মোস্তফা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শামীম রেজা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহেদুজ্জামান, সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলি, রয়ের গ্রুপের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন, বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা প্রমুখ বক্তব্য দেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী