মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের বাঁকায় ১০০ জনকে সহায়তা

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৬ ইং
জীবননগরের বাঁকায় ১০০ জনকে সহায়তা

জীবননগর উপজেলার বাঁকা পশ্চিমপাড়ায় অসহায় ও দুস্থ মানুষেকে সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় যুবকদের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।  এদিন এলাকার ১০০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী তুলে দেন বাঁকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, বিএনপি নেতা আলাউদ্দীন, আব্দুল আলিম, আশিকুর রহমান, রানা আহমেদ প্রমুখ।
আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান সময়ে এমন সহযোগিতা তাদের জন্য অত্যন্ত সহায়ক। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী