মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

৪ প্রতিষ্ঠানে ২৬ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০২৬ ইং
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আলমডাঙ্গায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন রোড ও হাইরোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসানের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকারের প্রতিনিধিদলের পাশাপাশি আলমডাঙ্গা পৌরসভার একটি বিশেষ দলও উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।


    অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে আলমডাঙ্গা হাইরোডের মেসার্স চন্দনা হোটেলকে ১০ হাজার টাকা, স্টেশন রোডের আল কায়ীম ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মেসার্স আলা উদ্দিন হোটেল ৩,০০০ টাকা এবং মদিনা মিষ্টান্ন ভাণ্ডারকে ৩,০০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।


সহকারী পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির মতো অপরাধ রোধে এই জরিমানা করা হয়। ভোক্তাদের অধিকার রক্ষায় এবং বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী