মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অনৈতিক কর্মকাণ্ড, প্রেমিকসহ স্ত্রী আটক

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২৬ ইং
স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অনৈতিক কর্মকাণ্ড, প্রেমিকসহ স্ত্রী আটক

আলমডাঙ্গায় মধ্যরাতে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় এক নারী ও তার প্রেমিককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের পারদুর্গাপুর গ্রামে। আটককৃতরা হলেন- ওই গ্রামের আইজুদ্দিনের ছেলে জিনারুল এবং একই গ্রামের জব্বার আলীর স্ত্রী নুরজাহান।


স্থানীয় সূত্রে জানা গেছে, জিনারুল ও নুরজাহানের মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ প্রেমের সম্পর্ক চলছিল। গত রোববার রাতে তারা অনৈতিক কাজে লিপ্ত থাকাবস্থায় গ্রামবাসী বিষয়টি টের পায় এবং তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।


ভুক্তভোগী স্বামী জব্বার আলীর অভিযোগ থেকে জানা যায়, তার স্ত্রী নুরজাহান তাকে নিয়মিত ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রাখতেন, যাতে নির্বিঘ্নে জিনারুলের সাথে অনৈতিক কাজ চালিয়ে যাওয়া যায়। জব্বার আলী দীর্ঘদিন প্রবাসে থেকে তার উপার্জিত প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা স্ত্রীর কাছে পাঠিয়েছিলেন। অভিযোগ রয়েছে যে, নুরজাহান সেই কষ্টের উপার্জিত সব টাকা জিনারুলকে দিয়ে দিয়েছেন। বর্তমানে আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী