রবিবার, ১ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মানবাধিকার কমিশনের উদ্যোগে ইফতার ও এতিমদের মাঝে খাবার বিতরণ

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২৬ ইং
আলমডাঙ্গায় মানবাধিকার কমিশনের উদ্যোগে ইফতার ও এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা শহরের লিয়াকত টাওয়ারের লাইলা কনভেনশন হলে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আল আমিন হোসেন বলেন, মানবাধিকার রক্ষা ও আর্তমানবতার সেবায় আমাদের এই সংগঠন সর্বদা সচেষ্ট। পবিত্র রমজান মাসে এতিমদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।" দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি ইকবাল হোসেন মিয়া তার বক্তব্যে বলেন, "সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীদের ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন সমাজের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. লিয়াকত আলী, বণিক সমিতির সভাপতি আরেফিন মিলন ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, সেক্রেটারি রুনু খন্দকার এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সঞ্জু আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সভাপতি মাহের আলী ও আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন।


সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন মানবাধিকার কর্মী সাইদুল, মামুন, রাসেল, চঞ্চল, মানোয়ার মাস্টার, মোস্তাফিজুর রহমান, জাহিদুল, সুরভী, শরিফা, নাহিদা, মিলন ও শামীমসহ অনেকে। ইফতার মাহফিলের বিশেষ অংশ হিসেবে সংস্থার পক্ষ থেকে পৌর এতিমখানার শিশুদের মাঝে ইফতারি বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংস্থার সদস্য হাফেজ গোলাম রাব্বি। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংগঠনের কর্মীরা একসাথে ইফতারে অংশ নেন।



কমেন্ট বক্স
notebook

লিটু নামে শৈলকুপার বারইপাড়ার সেই ছেলেটি এখন আইনমন্ত্রী