রবিবার, ১ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চাকরি মেলা

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় চাকরি মেলা

চুয়াডাঙ্গায় নার্সিং ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে অ্যাসেট প্রকল্পের আওতায় ইনস্টিটিউট চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মো. আবু হাসানুজ্জামান নুপুর।


চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মোছা. ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, সিনিয়র কনসালটেন্ট ডা. এহসানুল হক ও নিয়ানার সাবেক পরিচালক মোছা. ফরিদা ইয়াসমিন। আলোচনা সভা শেষে চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সেবিকা মহান পেশা। কিন্তু অতীতে এ পেশার শিক্ষার্থীদের চাকরির জন্য এ ধরনের মেলা চুয়াডাঙ্গাতে হয়নি। এ ধরনের সুযোগ সৃষ্টির মাধ্যমে তরুণ সমাজকে সেবিকা পেশার প্রতি আরো বেশি আগ্রহী করা যাবে। 


মেলায় স্থানীয় ১০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বুথে আগ্রহী শিক্ষার্থীদের চাকরির আবেদন গ্রহণ করেছে। একই সাথে নিজ নিজ প্রতিষ্ঠানের চাহিদা মতো আগ্রহী শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

লিটু নামে শৈলকুপার বারইপাড়ার সেই ছেলেটি এখন আইনমন্ত্রী