রবিবার, ১ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে ডিসি

সকলে মিলে ইফতারে অংশ নেওয়া সুন্নত
  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে ডিসি

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের শুরুতেই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্বারী মো. কবির আহমেদ। এরপর শুরু হয় ইফতার ও রাতের খাবারের আয়োজন। 


ইফতার মাহফিলের আগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘রমজান মাস রহমতের মাস। এ রমজান মাসে সকলে মিলে ইফতারে অংশ নেওয়া সুন্নত। আজ সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আজকের এই ইফতার মাহফিল। সবাই সবার পাশে থেকে এ পবিত্র মাসে এক সাথে উপভোগ করবো ইনশাআল্লাহ।’ 


ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারেক উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা মহিলা কলেজের প্রফেসর আব্দুস সবুর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুছাইন মালিকসহ জেলার অন্যান্য সকল সাংবাদিকেরা এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -



কমেন্ট বক্স
notebook

লিটু নামে শৈলকুপার বারইপাড়ার সেই ছেলেটি এখন আইনমন্ত্রী