মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় চাঁদা জন্য প্রতিবন্ধী ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২৬ ইং
দামুড়হুদায় চাঁদা জন্য প্রতিবন্ধী ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি

দামুড়হুদায় একটি আমবাগানে চাঁদা দাবি করে এক শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাট কালুগঞ্জ এলাকার বাসিন্দা ও আমবাগান ব্যবসায়ী সাইদুর রহমান (৪৫) চলতি মৌসুমে দামুড়হুদা উপজেলার তালসারী শিবনগর ইকোপার্ক সংলগ্ন এগদিল পীরের দরগাহ বাড়ির ১৪ বিঘা জমির একটি আমবাগান কমিটির কাছ থেকে ৩ লাখ টাকায় লিজ নেন। প্রায় এক মাস আগে তিনি বাগানের পরিচর্যা ও কীটনাশক প্রয়োগ শুরু করেন। তবে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাগানে কীটনাশক দিতে গেলে ১১টার দিকে ৭-৮ জন ব্যক্তি মোটরসাইকেলে করে ধারালো রামদা, চাপাতি, হাসুয়া, লোহার রড ও লাঠিসোটা নিয়ে সেখানে হাজির হন। তারা বাগান লিজ নেওয়ার কথা উল্লেখ করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে মারধর করেন এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


ভুক্তভোগীর দাবি, এ সময় একাধিক ব্যক্তি তাকে ধরে কিল-ঘুষি মারেন এবং গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেন। এ সময় তার পকেটে থাকা ৫ হাজার টাকা ও একটি টর্চলাইট মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। বাগানে ব্যবহৃত কীটনাশক ছিটানোর মেশিন ও সরঞ্জাম ভাঙচুরের চেষ্টাও করা হয়। তার চিৎকারে আশপাশের কয়েকজন স্থানীয় ব্যক্তি এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্তরা ভবিষ্যতে বাগানে গেলে খুন-জখম করার হুমকি দিয়ে চলে যায়। অভিযোগ রয়েছে, ঘটনার সময় তার মোবাইলে ধারণ করা কিছু ভিডিও ডিলিট করে দেওয়া হয়।


পরে নাটুদহ পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী বিষয়টি বাগান কমিটিকে অবহিত করেন এবং আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী