শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় জেলা কার্যালয়ে এ আয়োজন করা হয়। জেলা সভাপতি মীর শফিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মারিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আলিমুজ্জামান আলিম সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. ফাইম ফয়সাল, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি হাসানুজ্জামান রনি এবং সাবেক জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী।


বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং নৈতিক উন্নয়নের মাস। এটি ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের এক গুরুত্বপূর্ণ সুযোগ। তারা বলেন, যুবসমাজ যদি কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করে, তবে দুর্নীতি, মাদক ও সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব। বক্তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে যুবকদের আদর্শিক ও নৈতিকভাবে গড়ে উঠতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তারা প্রত্যেক কর্মীকে ব্যক্তিগত আমল-আখলাক উন্নত করার পাশাপাশি দাওয়াতি কার্যক্রম জোরদার করার তাগিদ দেন।


অনুষ্ঠানে জেলার বিভিন্ন শাখা ও থানা পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার ডম্বলপুরে জমি দখলের চেষ্টায় হামলার অভিযোগ