শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৬০৭তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নতুন ভবনে এ আসরের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। নির্বাহী সদস্য গোলাম কবীর মুকুলের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন আবু নাসিফ খলিল, ফুয়াদ আল মুকতাদির, গুরু কাজল মল্লিক, আব্বাসউদ্দীন, শাহার আলী, শহিদুল ইসলাম, চিত্তরঞ্জন সাহা চিতু, হারুন অর রশিদ, বনলতা, খালেকুজ্জামান, জি এম জোয়ার্দার, সুমন মালিক, আলাউদ্দীন, গোলাম কবীর মুকুল ও হুমায়ুন কবীর। স্বরচিত লেখার ওপর আলোচনা করেন ড. মুন্সি আবু সাইফ, ইকবাল আতাহার তাজ, আবু নাসিফ খলিল, মো. তৌহিদ হোসেন ও মো. আলাউদ্দীন। এছাড়াও আসরে উপস্থিত ছিলেন মর্জিনা খাতুন, মোজাম্মেল হক, শেখ পিণ্টু ও আকিব চৌধুরী। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৬০৭তম পর্বের সমাপ্তি ঘটে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার ডম্বলপুরে জমি দখলের চেষ্টায় হামলার অভিযোগ