মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটি গঠন

সভাপতি সাগর ও সেক্রেটারি মাসুম বিল্লাহ
  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৬ ইং
ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি (সেট-আপ) গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটায় ডিসি কোর্টের সামনে অবস্থিত ছাত্রশিবিরের জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে জেলা সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সভাপতি মো. সাগর আহমেদ এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুব আলী।


এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি মফিজুর রহমান জোয়ার্দার, হাফেজ বেলাল হুসাইন, মাহফুজুর রহমান ও মহসিন এমদাদুল্লাহ জামেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা সাহিত্য সম্পাদক আবু রায়হানসহ বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীলরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, যুব সমাজকে সব ধরনের অপকর্ম থেকে দূরে রেখে একটি সুন্দর ও আদর্শ চুয়াডাঙ্গা গড়ে তোলাই হবে সবার লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ। সঞ্চালনা করেন সাবেক সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী