দর্শনা থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআর মামলার পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার ভোরে দর্শনা থানার ওসি মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিডানে দর্শনা থানাধীন নেহালপুর গ্রাম থেকে নিয়মিত মামলার আসামি মৃত করিম মণ্ডলের ছেলে ফয়েজ উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পৃথক অভিযানে সিআর মামলার আসামি সিলিন্দাপাড়া এলাকার লাল মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩৬) এবং জয়নগর গ্রামের আমিরের ছেলে সোহেলকে (২৬) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দর্শনা অফিস