মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় আদিবাসীদের স্যানিটেশন বিষয়ক অরিয়েন্টেশন ও সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২৬ ইং
দর্শনায় আদিবাসীদের স্যানিটেশন বিষয়ক অরিয়েন্টেশন ও সামগ্রী বিতরণ

দর্শনায় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে স্যানিটেশন বিষয়ক অরিয়েন্টেশন ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করেছে মৌচাক সমাজ উন্নয়ন সংস্থা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে ১৭ জন নারী ও পুরুষ আদিবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অরিয়েন্টেশন প্রদান করা হয়।


বিতরণকৃত স্যানিটেশন সামগ্রীর মধ্যে ছিল সাবান, হাড়িপাতিল, বালতি, ব্রাশ, বদনা ও খাবার সামগ্রী। সংস্থার সভাপতি তক্কেল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অরিয়েন্টেশনে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার শাহিনুজ্জামান পলাশ। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজার মকবুল হোসেন।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আওয়াল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন মৌচাকের কর্মকর্তা জিল্লুর রহমান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী