চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা কোর্ট ভবনের সামনে তৃতীয় তলার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ দুই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা খাতে সংস্কার, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার সার্বিক অগ্রগতির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চুয়াডাঙ্গাকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জেলায় রূপান্তর করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব, সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, সেক্রেটারি প্রকৌশলী তুষার ইমরান সরকার, যুগ্ম সেক্রেটারি মো. আলিমুজ্জামান ও মনিরুজ্জামান সোহেল, জেলা মুজাহিদ কমিটির সদর মুফতি আব্দুস সালাম, ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের সেক্রেটারি মাওলানা সাজিদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মো. নাজিম উদ্দীন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ জেলা ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমীকরণ প্রতিবেদক