মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার খাঁ পাড়ায় দিন-দুপুরে স*শস্ত্র হা*মলা

আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২৬ ইং
দামুড়হুদার খাঁ পাড়ায় দিন-দুপুরে স*শস্ত্র হা*মলা

দামুড়হুদার খাঁ পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় একজন নিহত ও দুজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা চৌরাস্তা মোড়ে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারটি বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করেছে। এসময় দামুড়হুদা উপজেলা শহর যানজটের শহরে পরিণত হয়। নিহত সাজু এবং আহত সাজু ও রাজু দামুড়হুদা খাঁপাড়ার বাবলু খাঁর ছেলে। এ ঘটনায় সাজু ও রাজুর চাচা খসরু খাঁ বাদীহয়ে ৭ নাম উল্লেখ করে অজ্ঞতনামা আরও ৮-১০ জনকে আাসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেছে।


হামলার কারণ হিসেবে জানা গেছে, একটি গরু চুরির ভিডিও ধারণকে কেন্দ্র করে স্থানীয় জাহিদুল মেম্বারের সাথে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে মোবাইল ভাঙা এবং সেই মোবাইল কিনে দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চরম আকার ধারণ করলে জাহিদুল মেম্বার ক্ষিপ্ত হয়ে ভাড়াটে বাহিনী দিয়ে এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে।


ঘটনার সময় সাজু, রাজু ও তার পরিবারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ভাড়াটে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও সাজু নামে তাদের একজনকে ধাওয়া করে ধরে গণপিটুনি দিয়ে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখে। সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাজুকে ঢাকায় পাঠালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে সাজু জানিয়েছিল, জাহিদুল মেম্বারই তাদের ভাড়া করে এনেছিলেন।


হামলার কয়েক দিন পার হলেও মূল অভিযুক্ত জাহিদুল মেম্বার এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। উল্টো পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী রাজপথে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবস্থান ধর্মঘট তুলে নিলে প্রায় দু'ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী