আন্তর্জাতিক ইসলামী সংস্থা World Assembly of Muslim Youth (ওয়ামি)-এর বাংলাদেশ শাখার উদ্যোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ছোট হারদাপাড়ায় তিন দিনব্যাপী ইফতার কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বুধবার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছোট হারদাপাড়ায় অবস্থিত নবনির্মিত শেখ আলি ইবরাহিম আদ্ দায়িদা ও মুনিরা যায়েদ আদ্ দায়িদা (রহ.) জামে মসজিদে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সৌদি আরবভিত্তিক দাতা সংস্থা ওয়ামি’র অর্থায়নে এ আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইফতার কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন ওয়ামি সুপারভাইজার হাসানুর রহমান হাসান। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর ব্যবসায়ী সংগঠনের সহ-সভাপতি মোল্লা মোঃ মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাজী আব্দুর রহমান মাস্টার, সহকারী সেক্রেটারি মোল্লা হাসিবুল হোসেন শান্ত, ২ নম্বর ওয়ার্ড সভাপতি শাখাওয়াত হোসেন বিশ্বাস, জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মাদরাসা শিক্ষক রফিকুল ইসলাম রফি, সাধারণ সম্পাদক আব্দুল মমিন মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা করেন মসজিদের খতিব ও ইমাম মাওলানা জহুরুল হক।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া