বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

মাদক উদ্ধার, বাংলাদেশি আটক
  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২৬ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে ভারত যাওয়ার সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬১-এমপি এলাকা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের সাদক কুমারের কলাবাগানে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মো. রমজান আলীর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে আসামিবিহীন ২১২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এর আগে গত সোমবার রাত ১০টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭১/২-এস সংলগ্ন সন্তোষপুর গ্রামের একটি পাকা রাস্তার পাশ থেকে হাবিলদার মো. ইছাববর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। অন্যদিকে, একই দিন ভোর ৪টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সিংনগর হালদারপাড়া গ্রামের মাঠ থেকে নায়েব সুবেদার শ্রী তাপস সরকারের নেতৃত্বে পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে আসামিবিহীন ৮১ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ২৪ হাজার ৬০০ টাকা।


এদিকে, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় কাজীরবেড় গ্রামের একটি কলাবাগানের পাশ থেকে অবৈধভাবে ভারত যাওয়ার সময় প্রিয়ালাল মল্লিক (৫৯) নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কলিগ্রাম গ্রামের মৃত হীরালাল মল্লিকের ছেলে। আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

রমজানে সবজির দাম নিয়ন্ত্রণে আলমডাঙ্গায় ন্যায্যমূল্যের বাজার