বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে জাহিদ হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২৬ ইং
জীবননগরে জাহিদ হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

জীবননগর উপজেলার খয়েরহুদা মাঠপাড়া এলাকার যুবক জাহিদ হাসান (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পৌর এলাকা থেকে উর্মির শ্বশুর মোহাম্মদ আলীকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জীবননগর থানা পুলিশ। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ ঘটনায় সন্তুষ্ট নন নিহতের পরিবার। জাহিদের বড় ভাই এনামুল হোসেন অভিযোগ করেন, ঘটনার এক মাস পার হলেও তদন্তে তেমন অগ্রগতি হয়নি। তিনি দাবি করেন, তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর হাসান দায়িত্বে গাফিলতি করছেন। এমনকি আসামিপক্ষের সঙ্গে অনৈতিক লেনদেনের সন্দেহও প্রকাশ করেন তিনি। তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি দুপুরে মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলা এলাকায় হারু শাহ মাজারসংলগ্ন একটি ঘাসক্ষেত থেকে জাহিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের বিষয়টি পুলিশ প্রথমে গণমাধ্যমকে জানায়নি। পরে মঙ্গলবার রাত ১০টার দিকে ওসির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরিবারের পক্ষ থেকে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

রমজানে সবজির দাম নিয়ন্ত্রণে আলমডাঙ্গায় ন্যায্যমূল্যের বাজার