রবিবার, ৫ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২৬ ইং
দর্শনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ফরিদপুর মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


গতকাল সোমবার বাদ জোহর দর্শনা কেরুজ ক্লাব মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওবাইদুর রহমান সাহেলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। জানাজা শেষে আনোয়ারপুর কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের দাফন সম্পন্ন করা হয়।


জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য আবেছ উদ্দীন, উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, দর্শনা পৌর বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সাবেক দর্শনা পৌর কমান্ডার জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, কৃষি মহাব্যবস্থাপক আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস ছাত্তারসহ কেরুজের কর্মকর্তা-কর্মচারীরা।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে বাইসাইকেল বিতরণ কাণ্ডে জামায়াতের আমির বরখাস্ত