মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার কেরু চিনিকলে ৬৩ দিনেই মাড়াই কার্যক্রম শেষ

লক্ষ্য ছিল ৪২৫৬ টন, উৎপাদন ৩৫৬৫ টন
  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৬ ইং
দর্শনার কেরু চিনিকলে ৬৩ দিনেই মাড়াই কার্যক্রম শেষ

ঐতিহ্যবাহী দর্শনা কেরু চিনিকলের ২০২৫-২৬ অর্থবছরের আখ মাড়াই মৌসুম শেষ হয়েছে। চলতি মৌসুমে মিলটি মোট ৩ হাজার ৫৬৫ মেট্রিক টন চিনি উৎপাদন করেছে। গতকাল রোববার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এ তথ্য জানান। তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি  সকাল ১০টায় দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, ফ্যাক্টরি মহাব্যবস্থাপক সুমন কুমার সাহাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। দোয়া পরিচালনা করেন কেরু জামে মসজিদের পেশ ইমাম শামছুজ্জোহা আজাদী। গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ২০২৫-২৬ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু হয়। টানা ৬৩ দিন মাড়াই কার্যক্রম চালিয়ে মৌসুমের সমাপ্তি ঘটে।


মিল কর্তৃপক্ষ জানায়, এ মৌসুমে ৬৮ কার্যদিবসে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫.৬০ শতাংশ রিকভারির ভিত্তিতে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে বাস্তবে ৬৩ দিনে ৬৫ হাজার ৩৯০ মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৫৬৫ মেট্রিক টন চিনি উৎপাদন সম্ভব হয়েছে। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। লক্ষ্যমাত্রা অনুযায়ী মিলটি ৬৭ দিন চালু থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ৭ ফেব্রুয়ারি আখ মাড়াই কার্যক্রম বন্ধ করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী