দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোর রাতে থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একইদিন দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সুজায়েতপুর পূর্বপাড়ার মৃত রইচ উদ্দীনের ছেলে আবুজার মোল্লা (৫৭), কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর বাজারপাড়ার মফিজুল ইসলামের ছেলে মো. রাসেল (২০), ঠাকুরপুর বাজারপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আব্দুল্লাহ (২৫), একই এলাকার লস্কর আলীর ছেলে মো. শাহীন (২৩), সুজায়েতপুর পূর্বপাড়ার আবুজার মোল্লার স্ত্রী মোছা. আকলিমা খাতুন (৪৮) এবং মদনা স্কুলপাড়ার মো. মুনছুর আলীর ছেলে মো. মিলন মিয়া (২৪)।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অপরাধে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। থানাধীন পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান
দর্শনা অফিস