শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়ায় ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৬ ইং
হাটবোয়ালিয়ায় ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার বামানগর গ্রামে বৃহৎ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাটবোয়ালিয়া বাজারের সুপরিচিত প্রতিষ্ঠান মডার্ন ডেন্টাল কেয়ারের স্বত্ত্বাধিকারী ডা. কাউসার আহাম্মেদের উদ্যোগে গতকাল শুক্রবার বামানগর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৪০০ রোজাদার অংশ নেয়। ইফতারের আগে দেশ-জাতির কল্যাণ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক শাওন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজক ডা. কাউসার আহাম্মেদ বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয়রা এমন উদ্যোগকে প্রশংসনীয় ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।



কমেন্ট বক্স