শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা হাসপাতালে ৮ চিকিৎসকের যোগদান

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৬ ইং
দামুড়হুদা হাসপাতালে ৮ চিকিৎসকের যোগদান

দামুড়হুদা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৮ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যোগদানের পর তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওবায়দুর রহমান সাহেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নতুনদের মধ্যে রয়েছেন ৭ জন মেডিকেল অফিসার ও ১ জন ডেন্টাল সার্জন।


যোগদানকারী চিকিৎসকেরা হলেন- মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. ইজাজ সিদ্দিক তন্ময়, সার্জারি বিশেষজ্ঞ ডা. সাহানা ইয়াছমিন, গাইনি বিশেষজ্ঞ ডা. মো. শাহ আলম, চক্ষু (অপথালমোলজি) বিশেষজ্ঞ ডা. মো. ইয়াসীন রাহাত শাকিক, শিশু (পেডিয়াট্রিক্স) বিশেষজ্ঞ ডা. মো. মোস্তাফিজুর রহমান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. মো. শামসুজ্জোহা, ইমার্জেন্সি বিশেষজ্ঞ ডা. মো. আলমগীর হোসেন এবং সহকারী ডেন্টাল সার্জন মোছা. তোহরা খাতুন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, পর্যাপ্ত চিকিৎসক থাকায় এখন থেকে দামুড়হুদাবাসী আরও পূর্ণাঙ্গ ও নিয়মিত সরকারি স্বাস্থ্যসেবা পাবেন। তিনি বলেন, ‘জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’ নতুন চিকিৎসকদের যোগদানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন চিকিৎসক সংকটের পর বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়ায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন এলাকাবাসী।



কমেন্ট বক্স